ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

কক্সবাজার ১ আসনে একবারের জন্যও হারেননি সালাহউদ্দিন

fec-image

চকরিয়া-পেকুয়া নিয়ে কক্সবাজার ১ সংসদীয় আসনে বিএনপি মনোনিত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদের সহকারী একান্ত সচিব (এপিএস) থেকে রাজনীতির মাঠে আসা সালাহউদ্দিন আহমেদ এই আসনে একবারের জন্যও হারেননি। আওয়ামী লীগের ১৬ বছর বাদ দিলে তার আগের একটি নির্বাচনেও হারেননি তিনি।

রাজনৈতিক মামলাজনিত কারণে তিনি নিজে প্রার্থী হতে না পারলেও এ আসন থেকে প্রার্থী হয়েছিলেন তারই সহধর্মিণী হাসিনা আহমদ। তিনিও হারেননি। এসব কারণে আসনটিতে সালাহউদ্দিন আহমেদকে মনে করা হয় ‘অপরাজেয়’। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কক্সবাজার শহর শাখার আমীর ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি নিজে ও দলীয় কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

জামায়াত সংশ্লিষ্টরা মনে করছেন, চকরিয়া-পেকুয়ায় তাদের ভোট ব্যাংক রয়েছে। ৫ আগস্টের পর তাদের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সেই হিসেবে অন্য দলের প্রার্থী যত হেভিওয়েটই হোক না কেন, ভোটের মাঠে জেতার লক্ষ্যে তারা কাজ করে চলেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘চকরিয়া-পেকুয়াবাসী আমাকে ভালোবাসেন। আমারও ওনাদের প্রতি বিশ্বাস ও আস্থা আছে। ভোটের মাঠেই তার প্রতিফলন হবে ইনশা আল্লাহ।’

এই আসনে এবি পার্টির অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জাতীয় পার্টির শামসুল আলম, ইসলামী আন্দোলনের মাওলানা মনির উল্লাহ, এনসিপির মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গণঅধিকার পরিষদের আব্দুল কাদের প্রাইম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরওয়ার আলম প্রচারণায় রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন