parbattanews

কচ্ছপিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

রামু উপজেলার কচ্ছপিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও নবীন হাফেজদের সংর্বধনা শেষ হয়েছে। শুক্রবার (২৭  ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করে কচ্ছপিয়া হুফ্ফাজুল কুরআন ঐক্য পরিষদ।

সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ক গ্রুপের এবং বাদে জুমা খ গ্রুপের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৮টি হেফজ খানার ৩৪ জন প্রতিযোগী। এতে এক গ্রুপ থেকে ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগী বিজয় লাভ করে। এ ছাড়া অন্যান্য অর্ধশতাধিক পুরস্কার প্রদান করে তারা। বিকেলে হয় পুরস্কার বিতরণী।

সকালের প্রতিযোগীতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও কচ্ছপিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ ও কচ্ছপিয়া যুবলীগ সাধারণ সাধারণ ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এম সেলিম। বিকেলে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কচ্ছপিয়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান,বিশেষ অতিথি আলহাজ্ব আবু আবদুল্লাহ মো: জহিরুদ্দীন বদরু, হাফেজ শামশুল হুদা, সমাজ সেবক শফিউল আকবর হেলাল, হাফেজ আবদুল হাই, মৌলানা নুরুল হক, মৌলানা নুরুল ইসলাম, কচ্ছপিয়া শ্রমিক লীগের সভাপতি আবু তালেব সিকদার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কচ্ছপিয়া হুফ্ফাজুল কুরআন ঐক্য পরিষদের সভাপতি হাফেজ আতিকুর রহমান রাসেল। তাকে সহায়তা করেন এ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রিয়াজ উদ্দিন তারিফসহ সংগঠনের সকল সদস্য। অত্যন্ত সুন্দরভাবে এ প্রতিযোগীতা সম্পন্ন হয়।

উল্লেখ্য এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো কচ্ছপিয়া, গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ি সদর ও দৌছড়ি ইউনিয়ন মিলে কচ্ছপিয়া আলহাজ্ব ফজলুল-আজিজা ফাউন্ডেশন এ প্রতিযোগীতার আয়োজন করেছিলো কচ্ছপিয়া কে.জি স্কুল মাঠে। সেটির প্রধান অতিথি ছিলো সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আহমদ আর সভাপতি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা আনসারুল্লাহ ও হাফেজ মৌলানা শামশুল হুদা মৌলভী কাটা। সেটিও ব্যাপক সাড়া পেয়েছিলো এলাকায়।

Exit mobile version