parbattanews

করোনা’র টিকা গ্রহীতাদের জন্য খাগড়াছড়ি হাসপাতালে জেলা পরিষদের আসবাবপত্র প্রদান

করোনা’র টিকা গ্রহীতাদের সুবিধার্তে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আসবাবপত্র প্রদান করেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আসবাবপত্রগুলো হচ্ছে ২’শটি চেয়ার ও ৯টি টেবিল এর ২০টি হাতওয়ালা চেয়ার।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি হাসপাতালের তত্বাবধায়কের হল রুমে এ আসবাবপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

মূলত করোনা’র টিকা নিতে আসা ব্যক্তিদের জন্য এ আসবাবপত্র খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়। যাতে করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে না হয়। সারাদেশের ন্যায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতেও করোনা টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি নব নির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, গাইনী বিভাগীয় প্রধান ডা. জয়া চাকমা, ডা. নয়নময় ত্রিপুরা প্রমুখ।

Exit mobile version