parbattanews

করোনা: পানছড়ির নমুনা সংগ্রহ করা একজনের রিপোর্ট নেগেটিভ

কোভিড-১৯ এর পানছড়ি থেকে দুটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মাঝে একটির ফলাফল নেগেটিভ এসেছে।

বুধবার(২২ এপ্রিল)সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এটি নিশ্চিত করেন। বাকী একজনের ফলাফলও খুব শীঘ্রই হাতে পাবেন বলেও ‍তিনি জানান।

গত ১৬ এপ্রিল বৃহষ্পতিবার সকালে পানছড়ির তালুকদার পাড়া থেকে নমুনা দুটি সংগ্রহ করা হয়েছিল। ডা. অনুতোষ চাকমা জানান, বর্তমান মৌসুম সর্দি বা জ্বর হওয়ার সময়। সর্দি বা জ্বর হলে যে করোনায় আক্রান্ত তা ঠিক নয়। তারপরও আমরা নিজেদের নিরাপদ রাখতে যেখানেই খবর পাচ্ছি নমুনা সংগ্রহে ছুটে যাচ্ছি। নমুনার ফলাফল না আসা পর্যন্ত কেউ যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Exit mobile version