parbattanews

কর্ণফুলীর মোহনায় কুতুব‌দিয়ার লব‌ণের বোট ডু‌বি

কক্সবাজারের কুতুব‌দিয়ার লবণ ভ‌র্তি এক‌টি কা‌র্গো বোট চট্টগ্রাম কর্ণফুলীর অদূ‌রে ডু‌বে গে‌ছে।

মঙ্গলবার (৩০ এ‌প্রিল) সকাল ১০টার দি‌কে বোট ডুবির ঘটনা‌টি ঘ‌টে‌ছে। কা‌র্গো বো‌টের মা‌ঝিমাল্লা‌দের উদ্ধার করা হ‌য়ে‌ছে ব‌লে বো‌টের মা‌লিক পক্ষ জা‌নি‌য়ে‌ছে।

বো‌টের হিসাব সহকা‌রী শ‌ফিউল আলম জানান, বড়‌ঘোপ স‌কিনার বা‌পের বা‌ড়ির মো. আক্কাছ উ‌দ্দি‌নের কা‌র্গো‌বো‌টে সা‌ড়ে ৬ হাজার মণ লবণ লোড ক‌রে মঙ্গলবার ১০টার দি‌কে চট্টগ্রা‌মের ১৫ নং ঘাট থে‌কে খুলনার উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে। সাগ‌রে অ‌তি‌রিক্ত বাতা‌সের কব‌লে প‌ড়ে কা‌র্গোবোট‌টি ডু‌বে যায়। এসময় বো‌টের ৭ জন মা‌ঝি-মাল্লা নৌবা‌হিনীর সহায়তায় জাহা‌জে উঠে উদ্ধার হয়। এখন পর্যন্ত কা‌র্গো বো‌টের সন্ধান পাওয়া যায়‌নি।

কা‌র্গোবোট‌টিতে লোডকৃত লবণে মূল‌্য প্রায় ৩০ লাখ টাকা ব‌লে জানা গে‌ছে।

Exit mobile version