কাউখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা আটক

fec-image

নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। সোম ও মঙ্গলবার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্র লীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্র লীগ সভাপতি মো. সাগর।

আটক ৫ জনের মধ্যে ২ জন কলমপতি ইউনিয়ন, ২ জন ঘাগড়া ইউনিয়ন ও ১ জন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিন উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির সন্দেহজক আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন