কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানা থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার

fec-image

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ১৯ ডিসেম্বর ভোরে উপজেলার কচুখালী নীচপাড়া এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় উপজেলা সদরের খোব খাছে কচুখালী নীচপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কালেক্টর সুইউপ্রু মারমা (৪০) এর বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালেক্টর সুইউপ্রু মারমা পালিয়ে যান। পরে তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম ও ইউপিডিএফ’র চাঁদা আদায়ের রশিদ জব্দ করে কাউখালী থানায় নিয়ে আসে পুলিশ।

ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কালেক্টর সুইউপ্রু মারমা (৪০) মূলতঃ কচুখালী, নীচপাড়া ও সদর এলাকার আশেপাশে বিভিন্ন ঠিকাদরী প্রতিষ্ঠান, ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা তোলার দায়িত্বে ছিলেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

এব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার এসআই মহিন উদ্দিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন