parbattanews

কাউখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটির কাউখালীর রাঙ্গীপাড়া গ্রামে পুকরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু আফ্রিদা আক্তার (৮) আফজাল হোসেনের ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আফ্রিদা ঘরের বাইরে খেলাধুলা করছিলো। তার মাসহ পরিবারের লোকজন সবাই কাজে ব্যস্ত ছিলো। খেলাধুলার কোন এক ফাঁকে আফ্রিদা ঘরের পাশে প্রতিবেশী নিজাম সওদাগরের পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতে দেখেন এক ব্যবসায়ী।

দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চতুর্দিকে খুঁজতে থাকে। পরে ব্যবসায়ীর তথ্য মতে এলাকার অর্ধশত মানুষ পুকুরে খুজঁতে থাকেন। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের ডুবুরে দলও তাদের যোগ দেয়। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে তাল্লাশি চালিয়ে অবশেষে পুকুরে গভীর থেকে উদ্ধার করতে সক্ষম হন।

পরে তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঘণ্টা খানেক চেষ্টার পর আনুষ্ঠানিক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাউখালী উপজেলা নির্বাহী হ্যাপি দাশ। তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version