কাউখালীতে পুলিশের অভিযানে ১১৮ লিটার চোলাই মদসহ আটক ১

fec-image

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেতবুনিয়া চাঙরী বাজারে চেকপোস্ট বসিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আটক রাকিব (২২) চট্টগ্রামের রাউজান উপজেলার নওজেশপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামে পাচারের সময় ১১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রাকিবকে আটক করে। এ সময় মদ বহন করা সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, দীর্ঘদিন যাবৎ কাউখালীতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বড় চালান আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, গত ৩০ ডিসেম্বর বেতবুনিয়া ফরেনার চেকপোস্টে অভিযান চালিয়ে ৬৮০ লিটার মদ উদ্ধার করা হয়েছিল, যা কাউখালীর ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান। মাদককে শূন্যের কোঠায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, চোলাই মদ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন