কাউখালীতে জেএসএস’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সড়ক অবরোধ


রাঙামাটির কাউখালী উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) স্বশস্ত্র কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় একটি সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে কাউখালীর শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠনের ব্যনারে এ বিক্ষোভ সভাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সভা শেষে সংগঠনটির নেতৃবৃন্দ এবং কর্মীরা মিছিল সহকারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসতে চাইলে নিরাপত্তা বাহিনী ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলে সংগঠনটি প্রতিনিধির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে।
এসময় মিছিল থেকে ঘাগড়া-চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় পিসিজেএসএস’র সন্ত্রাসীর কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তা হলে স্থানীয় সচেতন জনগণকে নিয়ে আরও দুর্বারও আন্দোলন গড়ে তোল হবে সভায় জানানো হয়।

















