parbattanews

কাপ্তাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের গায়ে মেয়াদ লেখা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার।

রোববার (১৯ মে) বেলা ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই নতুন-বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙ্গামাটি জেলা অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা-কালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে মা মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ৮ হাজার ও তানহা সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা থানার ইন্সপেক্টর মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযানে সহায়তা করে।

Exit mobile version