কাপ্তাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে আনসার ও ভিডিপি

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়কের ট্রাফিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. এমরান আহমেদ জানান, গত ৭ তারিখ থেকে কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। উপজেলার নতুনবাজারসহ বিভিন্ন ইউনিয়নে মন্দিরের নিরাপত্তা, মানুষের ঘরবাড়ি নিরাপত্তায় এলাকায় অবস্থান করে ডিউটি পালন করছে আনসার ভিডিপি সদস্যরা।

এছাড়া সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণেও তারা কাজ করছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকায় ৮ থেকে ১০ জন আনসার ভিডিপি সদস্য কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেছে প্রশাসন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন