কাপ্তাই হাতির আক্রমণে ২টি অটোরিকশা ভাংচুর, যাত্রী ঝর্ণা চাকমা নিহত ১, আহত ৪

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে দশ মিনিটের ব্যবধানে ২টি অটোরিকশা ভাংচুর করেছে। এতে আহত যাত্রী ঝর্ণা চাকমা (৬০) মারা গেছেন এবং আহত হয়েছেন ৪ জন।
রবিবার (১৬ নভেম্বর) বিকাল শাড়ে ৫টায় যাত্রী নিয়ে রাঙামাটি সড়ক হয়ে কাপ্তাই অটোরিকশা (চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯) ও ( চট্টগ্রাম-থ-১১) কাপ্তাই আসার পথে বন্যহাতির আক্রমণের স্বীকার হয়।
এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রী চালক সহ ৩ জন আহত হন। আহত যাত্রী ঝর্ণা চাকমা (৬০) মারা গেছেন। স্বামী মিলন কান্তি কারবারি জীবতলী সদর চেয়ারম্যান পাড়া।
এছাড়া সুবিতা চাকমা, ত্রিজয় চাকমা (চালক), অমিনেষ চাকমা এবং অন্য একটি অটোরিকশা চালক দুলাল মিয়া আহত হন। সুমিতা চাকমাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্বার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান।
এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে একটি অটোরিকশাটি উদ্বার করে।
ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ বনবিভাগ ও ইআরটি সদস্যরা সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ, সেনাবাহিনী, ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্বার করি।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা সংবাদ শুনে ঘটনাস্থলে যাই এবং ২ জন মহিলাকে উদ্ধার করি। এর মধ্যে একজন হাতির আক্রমণ গুরুত্ব আহত হয়ে মারা যা। বন বিভাগ রাত জেগে টহল দিচ্ছে বলে জানান।এবং সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানান।


















