parbattanews

কাপ্তাইয়ে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার অভিযানে কাপ্তাই বড়ইছড়ি বাজারে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার( ১৯ জুলাই )সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

মেয়াদবিহীন পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রিয় এবং ফার্মেসীতে সেম্পল ঔষধ পাওয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস ও পুলিশ সদস্যরা অভিযানকে সহায়তা করেন।

Exit mobile version