কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাসিক শিক্ষক সভা ৩০ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামসুল ইসলাম। এ সময় তিনি তাঁর বক্তব্যে একজন শিক্ষককে আর্দশ ও চরিত্রবান হওয়ার পরামর্শ দেন।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে ইসলামিক ফাউন্ডেশনের এই শিশু ও গণশিক্ষা কার্যক্রম যাতে সত্যিকার অর্থে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে পারে এজন্য আন্তরিকতার সাথে শিক্ষকদের একযোগে কাজ করার পরামর্শ দেন।
মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপার ভাইজার মো. নাছির উদ্দিন। বক্তব্য রাখেন রাজস্থলী ফিল্ড সুপার ভাইজার হাফেজ মো. আবু বক্কর।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন অসুস্থ থাকায় তাঁর সুস্থতার জন্য সভায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম। এ সময় ইফার গণশিক্ষার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
