কাপ্তাইয়ে মাছ শিকারের নিষিদ্ধ ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার

fec-image

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র লেকে অভিযান চালিয়ে মাছ শিকারের বিভিন্ন নিষিদ্ধ ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের কর্মকর্তারা।

বুধবার (৩ ডিসেম্বর) অবৈধ মৎস্য শিকারীরা নিষিদ্ধ ইলেকট্রনিক শর্ট ব্যবহার করে মাছ ধরার সময় ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন কর্মকর্তারা।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপকেন্দ্রের ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, লেকে নিষিদ্ধ ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার করার অপরাধে ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন মাছ শিকারের সরঞ্জামাদি অভিযানে উদ্ধার করা হয়।

এ সময় কাপ্তাই লেকের শুকনাছড়ি, হরিণছড়া, ভাইবোনছড়া এবং বিলাইছড়ি উপজেলার কেঁগড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপকেন্দ্রের কর্মচারীরা অভিযানে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন