কাপ্তাইয়ে যুবকের আত্মহত্যা


প্রতীকী ছবি সংগৃহীত।
রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে ঘরের সিলিং এর সাথে গলায় মাফলার পেচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় মিতিঙ্গাছড়ি এলাকার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ১নং ওয়ার্ডে বসবাসকারী মৃত সৈয়দ মিয়ার পুত্র মো.জালাল মিয়া(২৮)। বিষয় টি নিশ্চিত করে ইউপি সদস্য আবুল হাসেম জানান আত্মহত্যাকারী যুবক নিজ ঘরের সিলিং এর সাথে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। একসময় তিনি সিএনজি চালাতেন। কি কারনে আত্মহত্যা করেছে তা কেউ জানে না বলে জানান।
কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। বর্তমানে থানায় লাশ পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তীতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

















