কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। সকাল থেকেই খ্রিস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে সমবেত হয়ে প্রার্থনা ও খ্রিস্ট সংগীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মধ্যে উপহার বিনিময় করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।

চার্চের পালক রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন। এ সময় চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক ডা. অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য রাখেন।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় বড়দিনের প্রার্থনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এদিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিনছড়া এলাকায় ৩টি এবং ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকায় ১টি চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বড় দিন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন