কাপ্তাইয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা


রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজারস্থ রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধু নিজ ঘরের ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাঁর স্বামীর নাম রিমন। পেশায় একজন রাজমিস্ত্রী।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন ইউপি সদস্য সেলিনা পারভীন। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
রুবির স্বামী রিমন জানান, দুপুরে তাঁর স্ত্রী কাজে যাওয়ার আগে নিজ হাতে তাকে ভাত খায়িয়ে দিয়েছেন।
কাপ্তাই থানার ওসি জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment
















