parbattanews

কাপ্তাইয়ের নেতারা আইসিইউ’তে তাই মাঠে দেখা যায় না’

কাপ্তাই প্রতিনিধি :

২০দলের পক্ষ হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হলে দেশের সর্বত্র উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, বিক্ষোভের ঘটনা ঘটে। কিন্তু রাঙামাটি জেলার সব চেয়ে গুরুত্বপুর্ণ উপজেলা কাপ্তাইয়ের চিত্র ছিল একেবারে সাদামাটা।

এ উপজেলায় গত দু’দিন যাবত কোন ধরণের কালো পতাকা মিছিল, বিক্ষোভ বা সভা-সমাবেশ তো হয়নি এবং কোন নেতাকর্মীকেও এসময় মাঠে নামতে দেখা যায়নি। সকল ধরণের কার্যক্রম ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক।

এব্যাপারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের একাধিক নেতার সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে তৃণমূল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাপ্তাইয়ের নেতারা বর্তমানে আইসিইউ’তে আছে। তাই মাঠে ময়দানে দেখা যায়না’।

তৃণমূল নেতারা আরো বলেন, দীর্ঘদিন যাবত বিএনপি কোন কর্মসূচি দিলে কাপ্তাইয়ে আমাদের নেতারা তা পালন তো করেই না এমনকি পালন করার ব্যাপারে আমাদের সাথে কোন ধরণের যোগাযোগও করে না।

Exit mobile version