parbattanews

কাপ্তাইয়ের বড়খোলা পাড়ায় বিষপানে ১ জনের মৃত্যু

আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বড়খোলা পাড়া এলাকায় সোমবার রাতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে উচিথোয়াই মারমা (৫০) নামের এক পাহাড়ী মারা গেছে। রাতে তাকে খ্রিষ্টিয়ান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল ইসলাম সত্যতা স্বীকার করেন। লাশের সুরতহাল করার জন্য মঙ্গলবার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version