parbattanews

কাপ্তাইয়ে ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

25.6.014

কাপ্তাইপ্রতিনিধিঃ

কাপ্তাই ও কর্ণফুলী বন রেঞ্জের আয়োজনে দু’দিন ব্যাপৗ কাপ্তাই এফ,ডি,টি,সি প্রশিক্ষণ কেন্দ্রে এসআরসিডাবলিউপি প্রকল্পের আওতায় ‘‘উন্নয়ন অব ইকোটুরিজম গুরুত্ব ও কাপ্তাই ন্যাশনাল পার্ক ’’ উপ প্রকল্প কর্তৃক আযোজিত শিক্ষনীয় প্রশিক্ষণ কর্মশাল (বুধবার) উদ্বোধন করা হয়। এ

লাকার সর্বস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সিএমসি কর্মীদের নিয়ে সকাল ১০টা হতে বিকাল ৪টা পযর্ন্ত এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। কর্মশালা উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সামসুল আজম। এতে সভাপতিত্ব করেন এফ,ডি,টি,সির পরিচালক মোঃ জগলুল হোসেন।

প্রশিক্ষণে বন্যপ্রাণী,সংরক্ষণ আইন/২০১২,জীব বৈচিত্র্য সংরক্ষণে সিএমসির ভুমিকা, সংরক্ষিত বনের বন্য প্রাণীর পরিচিতি ও গুরুত্ব ও কাপ্তাই জাতীয় উদ্যানের ইকোটুরিজমের গুরুত্ব সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,ডিএফও সামসুল আজম, কাপ্তাই পাল্পউড বিভাগীয় কর্মকর্তা আ.ন.ম.আবদুল ওয়াদুদ, এফ,ডি,টি,সি পরিচালক জগলুল হোসেন,উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ উদ্দীন আহম্মদ, কাপ্তাই সহকারী বন সংরক্ষক আবু মুছা শামসুল মুহিত চৌধুরীসহ প্রমুখ।

এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন,কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম,ফরেষ্টার একে,এম ফিরোজ কবির ,সাইফুল ইসলাম,ফখরুল আলম, সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,ফরেষ্ট রেঞ্জার জহিরুল আলম,সাংবাদিক কবির হোসেন,ইউপি সদস্য নুরবেগম মিতা,সজিবুর রহমান,ব্যবসায়ী মোঃ ইউসুফসহ সর্বস্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Exit mobile version