parbattanews

কাপ্তাইয়ে বিদ্যুৎ বকেয়ার জন্য আবাসিক সংযোগ বিচ্ছন্ন

কাপ্তাই আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ বিভাগের উদ্যোগে বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন চলছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিদ্যুৎ বকেয়ার জন্য শিল্প এলাকার ১২ জন গ্রহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কাপ্তাই বিদ্যুৎ আবাসিক বিভাগের সহকারী প্রকৌশলী নুরুল আলমের নেতৃত্বে ৮ সদস্য একটি টিম অভিযান পরিচালনা করে। সহকারী প্রকৌশলী জানান, কাপ্তাই শিল্প এলাকার ৩১ জন গ্রাহকের নিকট ২ লাখ ৫২ হাজার টাকা বকেয়া রয়েছে। কিন্ত দীর্ঘ দিন যাবত পরিশোধ করছে না। এমতাবস্থায় ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নক রাসহ বিদ্যুৎ তার নিয়ে আসা হয় এবং অন্যান্য গ্রাহকরা তাৎক্ষণিক টাকা পরিশোধ করে।

তিনি আরোও জানান, ধনপাতা, চিৎমরম, শিল্পএলাকায় ২০টি সংযোগ বিচ্ছন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version