হেলপিং হেন্ডস ফর কাপ্তাই ফাউন্ডশনের আয়োজনে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার অসহায়, দুস্থ মাদ্রাসা ও এতিমদের মাঝে শনিবার (১১ মে) ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের রান্নাবান্নার সুবিধার জন্য গ্যাস সিলিন্ডার ও চুলা এবং বাংলা কলোনী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পোষাক সেলাই বাবদ নগদ অনুদান প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলপিং হেন্ডস ফর কাপ্তাইয়ের এডমিন শিউলি বিশ্বাস, ফাউন্ডেশনের সদস্য সাবেক সংরক্ষিত ইউপি সদস্য পারুল আক্তার, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, মো. শাহেদ, হোসনে আরা বেগম ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ প্রমুখ।
