রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে কাপ্তাই ইউনিয়নের কৌশল্যা ঘোনা এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি।
এসময় তিনি জানান, সেনাপ্রধানের দিন নিদর্শনায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
