কাপ্তাইয়ে ১৪৪ ধারা রক্ষায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের দেয়া ১৪৪ ধারা জারি করায় দুই বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশ বন্ধ ছিলো।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাপ্তাই উপজেলা শাখা এবং কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন শাখা ছাত্রলীগ একই জায়গায় সমাবেশ ডাকাকে কেন্দ্র করে অপ্রীতিকর অবস্থা এড়াতে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে গত শনিবার (২৭ আগস্ট) রাতে ১৪৪ ধারা জারি করা হয়।

শনিবার (২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

রবিবার ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পযন্ত কাপ্তাই উপজেলা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও কাপ্তাই উপজেলা বিএনপি কোন নেতাকর্মীরা সমাবেশ বা বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। পরিস্থিতি ছিল স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী ছিলো কঠোর অবস্থানে।একইসাথে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহণ ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকালে সমাবেশের ডাক দেয়। অপরদিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ একই দিন তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করার ঘোষণা দেয়া হয়েছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ১৪৪ ধারা, আইনশৃঙ্খলা বাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন