parbattanews

জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে কাপ্তাই আইডিইবি’র মানববন্ধন ও শপথ গ্রহন

IDEB 31-07-2016 copy

কাপ্তাই প্রতিনিধি:

সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত এবং মুক্তিযোদ্ধাদের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ  (আইডিইবি) কাপ্তাই শাখার উদ্যোগে এক মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রবিবার মানববন্ধনটি নতুনবাজারস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে দাঁড়িয়ে  কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী  আবদুল লতিফ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও শপথ গ্রহণে বক্তব্য রাখেন আইডিইবি কাপ্তাই শাখার সাধারন সম্পাদক আবদুল হক আবু, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান ভূইয়া, সুজিত কুমার বিশ্বাস, আমির হোসেন, আব্দুর রশিদ।

শপথ বাক্যপাঠ করান আইডিইবির সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বিশ্বসসহ প্রমুখ। মানববন্ধন ও শপথ গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই বিউবো, বিএস পিআই, কেপিএমসহ বিভিন্ন শাখার আইডিইবির সদস্যবৃন্দ।

Exit mobile version