কাপ্তাই আসামবস্তি সড়কে বুনো হাতির আক্রমণে নিহত দুই পরিবারের পাশে বন বিভাগ


কাপ্তাই -আসামবস্তি সড়কে সন্ধ্যায় বুনো হাতির আক্রমণে দুই বৃদ্ধ নারীর মৃত্যুতে এলাকায় শোকের মাতাম। নিহত দুই পরিবারকে সান্ত্বনা ও ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা এস, এম সাজ্জাদ হোসেন।
এই সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা এস, এম সাজ্জাদ হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন।
বিভাগীয় কর্মকর্তা এস,এম সাজ্জাদ হোসেন নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন। এবং দুঃখ প্রকাশ করে তিনি জানান, বন্যপ্রাণী ধারা হতাহতের এতে কার কোন হাত নেই। তবে বন জঙ্গলে চলাচলে সকলকে সাবধান হতে হবে।
তিনি নিহত দুই পরিবারকে সৎকার করার জন্য আর্থিক সহযোগিতা করেন। এবং বন্যপ্রাণী ধারা নিহত পরিবারকে সরকারি আইন অনুযায়ী ৩ লক্ষ টাকা ও আহতদের নিয়ম অনুযায়ী টাকা প্রদান করার কথা জানান।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে কাপ্তাই আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় বুনো হাতির আক্রমণে নিহত হন ঝর্ণা চাকম ও সুবিতা চাকমা নামের দুই নারী। এ ছাড়া হাতির আক্রমণে দুটি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।

















