কাপ্তাই প্রতিনিধি :
দীর্ঘ পাঁচ বছর পর কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট্য কমিটির সভাপতি পদে হুমায়ুন কবির রাসেল ও সাধারণ সম্পাদক পদে মামুন উর রশিদকে মনোনিত করা হয়েছে।
বৃহস্পতিবার কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন মানিক, সম্পাদক রিদয় তংচঙ্গ্যা ও সাংগঠনিক সম্পাদক নুরুউদ্দিন সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।