parbattanews

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর গ্রেফতার

তানভীর আহম্মেদ ছিদ্দিকী।

সন্ত্রাস বিরোধী আইনে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগ  সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেপ্তার।
সোমবার (১৭ নভেম্বর)  দিবাগত রাত দেড়টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন  কেপিএম আবাসিক  এলাকায় তাঁর বাসা থেকে কাপ্তাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কাপ্তাই থানার ওসি জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ  ছিদ্দিকীকে সোমবার দিবাগত রাত দেড় টায়  তাঁর বাসা হতে  সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর  রাঙামাটি জেল হাজতে তাকে  প্রেরণ করা হয়।
Exit mobile version