কাপ্তাই দরিদ্র পরিবারের মাঝে হাঁস মুরগী ও ছাগল বিতরণ সেনাবাহিনীর


বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পাঁচটি দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগী প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় কাপ্তাই জোন কমান্ডার উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং খোয়াড় সহ হাঁস-মুরগী তুলে দেন।
সেনাবাহিনীর বরাতে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী,বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি পাহাড়ি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হবে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

















