parbattanews

কাপ্তাই ফরেনার চেকপোস্টে ইয়াবাসহ আটক ২

কাপ্তাই থানা পুলিশ ১৯০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে

কাপ্তাই রেশম বাগান ফরেনার চেকপোস্টে সিএনজি যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে ১৯০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে কাপ্তাই থানা পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

কাপ্তাই থানা পুলিশ সুত্রে জানা যায়, পাশ্ববর্তী রাঙ্গুনিায় উপজেলার পোমরা এলাকার আমিনুর রশীদের ছেলে মোঃ রাসেল প্রকাশ রাশেদ (২৮) ও ফেরিঘাট এলাকার আবুল কালামের ছেলে মোঃ রবিউল (২০) রাঙ্গুনিয়া থেকে যাত্রী বেশে সিএনজি যোগে রাতে কাপ্তাই আসার পথে রেশম বাগান ফরেনার চেকপোষ্টে ঐ যাত্রীদের দেহ তল্লাশী চালিয়ে কাপ্তাই থানার এসআই মোঃ খলিলুর রহমান ও ফোর্সসহ ১৯০পিচ ইয়াবা ট্যাবলেট আটক করে।

আটক ব্যবসায়ীরা জানান, কেপিএম এলাকার জাহাঙ্গীর এর নিকট থেকে ট্যাবলেট ক্রয় করে নিয়ে আসে তারা।

এদিকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক বিবোধী অভিযানে তাদের বিরুদ্বে মামলা দায়ের করে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি আদালতে চালান করা হয়।

এদিকে কাপ্তাই-চন্দ্রঘোনা এলাকার বিভিন্ন জায়গায় মাদক ও চোলাই মদের ব্যবসা দিন দিন বেড়েই চলছে।

Exit mobile version