কাপ্তাই বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

fec-image

রাঙামাটি কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় পাচারকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে টহল দল কাপ্তাই উপজেলার অন্তর্গত বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ‘ওরিস’, ১৫ হাজার ২৩০ প্যাকেট ‘ইজি লাইট’ এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট ‘প্যাট্রন’সহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেটের মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

কাপ্তাই বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিজিবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন