কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই হ্রদ, মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র কাপ্তাই শাখা চলতি অর্থ বছরে মাছ বিপনন করে ৩৬ লাখ ১৫হাজার ৮০৩টাকা সরকারি খাতে রাজস্ব অর্জন করেছে । কাপ্তাই উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাসুজ্জামান বলেন ২০১৪-২০১৫ গত অর্থ বছরে এ উপকেন্দ্র ২হাজার ৭শ’৫৪ টন মাছ বিপনন করা হয়। যার মূল্যে ৩কোটি ৭৫লাখ ৫৪হাজার ৭শ’৪৯টাকা।
গত অর্থ বছরের চেয়ে ২০১৫-২০১৬ চলতি বছরের এ উপকেন্দ্র ২হাজার ৯শ’৪৫টন মাছ বিপনন করা হয়। যার বাজার মূল্যে ৪কোটি ১১লাখ ৭০হাজার ৫শ২২টাকা। গত বছরের চেয়ে ৩৬লাখ ১৫হাজার ৮০৩টাকার মাছ বিপনন করে বেশি অর্জন করেছে বলে জানান তিনি।