parbattanews

কাপ্তাই রাইফেল ক্লাবের শ্যুটিং প্রতিযোগিতা

শুটিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখা

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই রাইফেল ক্লাবের আয়োজনে ‘ওয়াগ্গাছড়া চা বাগান’ এলাকায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক মো. ইব্রাহীম খলীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ চৌধুরী, ওয়াগ্গা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও মুক্তিযোদ্বা মো. ইসরাফিলসহ আরও অনেকে।

Exit mobile version