রাঙামাটি কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ভাল্লুকিয়া ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১২ এপ্রিল) দিন ব্যাপী কাপ্তাই সেনাজোন অটল ছাপান্নর আয়োজনে উপজাতীয় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়। পাহাড়ে বসবাসকারী অসহায় ও দুস্থ ৩২০জন রোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে ঔষধ সরবরাহ করা হয়েছে।
কাপ্তাই জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার রোগিদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন অধিনায়ক লেঃকর্নেল নূর উল্ল্যাহ জুয়েল পিএসসি।
কাপ্তাই সেনাজোন কমান্ডার বলেন,পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তিও দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী বরাবর পাশে থেকে যেকোন সহয়তায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
