কাপ্তাই সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

fec-image

কাপ্তাই এলাকার কুকিছড়া পাড়ার বসবাসকারী অসহায়, দরিদ্র জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  এই কার্যক্রম পরিচালনা করেন তারা। এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুজ্জামান এ্যানী।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, চিকিৎসা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন