কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট

fec-image

দেশের অন্যতম বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় সর্বনিম্ন কারণে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেখানে ৫টি ইউনিট মোট ২৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রাখলেও বর্তমানে একটিমাত্র ইউনিট চালু রেখে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

রবিবার পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে দিন দিন কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু রাখা হয়েছে।

কেন্দ্রের ৫ নম্বর ইউনিট হতে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ১০৪.৮০ ফুট মিন সি লেভেল। কিন্তু হ্রদে পানি আছে ৯৮.৯০ ফুট মিন সি লেভেল। পানি কমে গেলে বিদ্যুৎ উৎপাদন আরোও কমে যেতে পারে, বলে তিনি জানান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিদ্যুৎ উৎপাদন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন