রাঙামাটির জুড়াছড়ি বগাখালী সীমান্ত হতে কাপ্তাই ৪১ বিজিবি আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল শাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সংবাদ সম্মেলনে জানান,
বগাখালী বাজার থেকে ভারতীয় নাগরিক মন চন্দ্র চাকমা (২২)কে বিজিবির বগাখালী বিওপির টহল দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃর্ত ভারতীয় নাগরিক ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে নংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশর ভূখন্ডে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন চোরাচালান ব্যবসায় জড়িত বলে জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ রাঙামাটি জুড়াছড়ি থানায় সোপর্দ করার হবে বলে জানান।
