কাপ্তাই ৫ মামলার আসামি ভাঙা সোহেল গ্রেপ্তার


রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে বন মামলার আসামি ভাঙা সোহেল (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কাপ্তাই থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) আসামি সোহেল পাটোয়ারী প্রকাশ ভাঙা সোহেলকে(৩২) রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের কোব্বাতের ঘোনার মোহাম্মদ আলি পাটোয়ারীর ছেলে।
কাপ্তাই থানার ওসি কায় কিসলু জানান, ১৩ নভেম্বর সন্ধ্যায় এসআই আবদুর রব চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকা থেকে ভাঙা সোহেলকে গ্রেপ্তার করে। ভাঙা সোহেল কেপিএম-এর নিজস্ব বন থেকে গাছ কাটার অভিযোগ তাঁর বিরুদ্ধে হয়।
আটককৃত সোহলের নামে কাপ্তাই থানায় আরোও ৫টি মামলা রয়েছে বলে ওসি জানান।
















