parbattanews

শরীরে গাঁজা লুকিয়ে পাচার, বিজিবির হাতে যুবক আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল।

মঙ্গলবার দুপুরে উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ ময়মনসিংহ জেলার তারাগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল আমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আরিফকে তল্লাশি করে তার শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিব লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

Exit mobile version