কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে : শিক্ষামন্ত্রী

fec-image

শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের কর্মদিবসের প্রথম দিনে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

কারিকুলাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে।’

বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময়ে শিক্ষাখাতের কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০০১ এ দায়িত্ব পাওয়ার পরে নকলও প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।’

মঙ্গলবার শপথ গ্রহণের দিন শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে যেভাবে জাম্প করে ঢুকেছেন শিক্ষাখাতে এ রকম কিছু হবে কি না সাংবাদিকরা- এমন প্রশ্নে মিলন বলেন, ‘হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্যারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন