কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ১০ বাড়ি


কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ১০ বাড়ি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উত্তর ধুরুং মিয়ারাকাটা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল আড়াইটার দিকে মিয়ারাকাটা গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা এসে আগুন নেভাতে শুরু করে। আগুনের তীব্রতায় পাশের মোহাম্মদ জসীম, মোহাম্মদ জামাল, পারভীন, করিম, সৈয়দ নুর, আবু মুছা, গোলাম রহমান ও মোহাম্মদ জালাল এর বাড়িতে ছড়িয়ে পড়ে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ২টি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রাথমিক ভাবে অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

















