কুতুবদিয়ায় ওসমান হাদির স্মরণে দেয়াল লিখন-গ্রাফিতি অঙ্কন

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় শহীদ ওসমান হাদীর বিভিন্ন বক্তব্য সম্বলিত দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। ফ্যাসিবাদবিরোধী আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে পরবর্তীতে নিহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ হলেও কুতুবদিয়া ছিল নীরব। এমনকি হাদীর মৃত্যুর পর উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি দোয়া মাহফিল ছাড়া কেউ গায়েবানা জানাজা বা দোয়া মাহফিলের আয়োজন করেনি।

অবশেষে এই ঘাটতি পূরণে এবং হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার নির্যাতিত ছাত্রনেতা কাজী তাহমিদ দেয়াল গ্রাফিতির উদ্যোগ নেন। উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি দেয়ালে নিজ খরচে গ্রাফিতির মাধ্যমে শহীদ হাদীর স্মরণীয় বিভিন্ন বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে কাজী তাহমিদ বলেন, বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও ব্যক্তি থাকলেও দ্বীপ কুতুবদিয়ায় শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদনে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি উপলব্ধি করে তিনি নতুন প্রজন্মের সামনে শহীদ হাদীর অমিয় বক্তব্যের কয়েকটি অংশ গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক নজরুল ইসলাম বলেন, দেয়ালে লেখা শহীদ শরীফ ওসমান হাদীর বাণী শুধু কিছু শব্দ নয়; এই গ্রাফিতি সমাজের নতুন প্রজন্মের জন্য আধিপত্যবাদবিরোধী ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী বার্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওসমান হাদি, কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন