কুতুবদিয়ায় কড়া নিরাপত্তায় ৩৮ কেন্দ্রে ভোটের সরঞ্জাম প্রেরণ

কক্সবাজার -২ আসনের কুতুবদিয়ায় কড়া নিরাপত্তায় ৩৮ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই কর্মকর্তা, সহকারি কর্মকর্তাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সব সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে যাওয়া শুরু করেন।
দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা সৈয়দ কামরুল হাসান বলেন, একই কেন্দ্রে ৩ বার দায়িত্ব পেয়েছেন। যথেষ্ট নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ভোটারগণ নির্ভিগ্নে ভোট প্রয়োগ করতে পারবে।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার জামশেদ আলম রানা বলেন, যেমনটা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বিরাজ করছে ঠিক সেভাবেই ভোট গ্রহণে যথা সময়ে সকল কেন্দ্রে জনবল,আইনশৃংখলা বাহিনী ও নির্বাচনি সকল সরঞ্জাম পৌছানো শেষ হয়েছে।
ভোট গ্রহণে কোন অবনতি বা বলপ্রয়োগের আশংকা নেই বলেও জানান তিনি।
কুতুবদিয়ায় ৬ ইউনিয়নের ৩৮ কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ৯১৯ জন ভোটার রয়েছেন।

















