কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে সাইফুল নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
শিশুর চাচা জয়নাল আবেদীন জানান, বুধবার বিকাল আড়াই টার দিকে ওই গ্রামের জসিম উদ্দিনের শিশু পুত্র সাইফুল ইসলাম (১) সবার অজান্তে কখন যেন পাশের পুকুরে ডুবে যায়। বেশ কতক্ষণ খোঁজার পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা: রাহাত শিশুটি মৃত বলে জানান।
পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মৃত শিশুর পরিবার মরদেহ নিয়ে যায় বলে হাসপাতাল সূত্র জানায়।
