parbattanews

কুতুবদিয়ায় পানিবন্ধি পরিবারে ত্রাণ বিতরণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ৩১৫ পরিবারে ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন সমাজসেবক রেজাউল করিম। রবিবার (১২ জুলাই) বিকালে অন্যতম পানিবন্দী এলাকা বড়ঘোপ আজম কলোনীতে ২৫০ পরিবারে ও ৮ নম্বর ওয়ার্ডে ৬৫ পরিবারে বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন জানান, আজম কলোনীতে ৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে ৬দিন যাবত। জরুরি সরকারি ত্রাণ সহায়তা অনেক কম। বিষয়টি বড়ঘোপের বাসিন্দা সমাজসেবক রেজাউল করিম ব্যক্তিগত তরফ থেকে ৩১৫ পরিবারের জন্য জরুরি ত্রাণ বিতরণ করেন।

এসময় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হাকিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন ভুট্টো প্রমূখ উপস্থিত ছিলেন।

Exit mobile version