কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মো. রাজ নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে বড়ঘোপ দক্ষিণ মগডেইল গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের খোকনের শিশু মো. রাজ সবার অজান্তে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় পার্শ্ববর্তী এক ব্যক্তি দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজ’কে মৃত বলে জানান।
