parbattanews

কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে গি‌য়ে পুকু‌রে ডু‌বে  ওয়া‌সিম না‌মের এক‌ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।
শুক্রবার (২০ এ‌প্রিল ) বিক‌াল সা‌ড়ে ৩টার দি‌কে দ‌ক্ষি‌ণ ধুরুং আলী ফ‌কির ডেইল গ্রা‌মে  পা‌নি ডু‌বির ঘটনা‌টি ঘ‌টে‌ছে।
প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার দ‌ক্ষি‌ন ধুরুং সিকদ‌ার পাগার ইব্রা‌হি‌মের শিশু পুত্র আ‌লি ফ‌কির ডেইল নানা আবুল কা‌শে‌মের বা‌ড়ি বেড়া‌তে যায়। বিকা‌লে ওয়া‌সিম (৪) খেল‌তে গি‌য়ে বা‌ড়ির পা‌শের পুকু‌রে পড়ে যায়। প‌রে তালাশ ক‌রে পুকুর থে‌কে শিশু‌টি উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে জরু‌রি‌  বিভা‌গে দা‌য়িত্বরত ডাক্তার শিশু‌টি‌কে মৃত ব‌লে জানান।
Exit mobile version