কুতুবদিয়ায় প্রাথমিক শিক্ষার্থীরা হাতে পেলো নতুন বই

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় ৮৫টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৯টি ও নিবন্ধিত কিন্ডারগার্টেন (কে.জি.) স্কুল রয়েছে ২৬টি। এছাড়াও মাধ্যমিক স্তরেও অধিকাংশ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় সরকারি ও কে.জি. স্কুলসহ মোট ৮৫টি বিদ্যালয়ে আড়াই হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বছরের পহেলা নববর্ষে (১ জানুয়ারি) নতুন বই বিতরণ করা হয়েছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়মন জানায়, আমরা নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পেলাম, আমরা খুশি।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন, দীর্ঘ ছুটির পর বছরের প্রথম দিনে ষষ্ঠ শ্রেণিতে ১৩৭ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বাকিদের পরবর্তী ক্লাসে দেয়ার প্রস্তুতি চলছে।

উপজেলায় শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরে শোকরিয়া জানিয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, বছরের শুরুতে নতুন বই শুধু পড়ার উপকরণ নয়, এটি আনন্দ ও প্রত্যাশার প্রতীকও বটে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, নতুন বই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন